০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর

  • আপলোড সময় : ১০:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 3

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে নামঞ্জুর করা হয়েছে। ডনের পক্ষে মফিজুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন, তবে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।

এর আগে, ঢাকার সিএমএম আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকেও ডনের জামিন আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল। গত ৯ অগাস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর ২০২২ সালের ২০ অক্টোবর মামলাটি দায়ের করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান।

সালমান শাহের মৃত্যুর পর প্রথমে অপমৃত্যু মামলা দায়ের করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী, পরে ১৯৯৭ সালে অভিযোগটি হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন করেন। সিআইডি তদন্তে সালমান শাহকে আত্মহত্যাকারী হিসেবে চিহ্নিত করে, যা তার পরিবার প্রত্যাখ্যান করে।

মামলাটি দীর্ঘ সময় ধরে চলমান রয়েছে এবং সালমান শাহের মা নীলা চৌধুরী এখনও ছেলের মৃত্যুর সঠিক কারণ জানতে আরও তদন্তের দাবি জানিয়ে আসছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইনানীতে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর

আপলোড সময় : ১০:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬