০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে লক্ষ্মীপূজার হাটে ভক্তদের ভিড়, বেড়েছে দাম

  • আপলোড সময় : ১২:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • 9

বরিশাল নগরীতে লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে প্রতিমা ও পূজার উপকরণের হাট জমে উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুই দিনব্যাপী এ হাটে ক্রেতাদের ভিড় ও বেচাকেনা শুরু হয়েছে। হাটখোলা হরি মন্দির প্রাঙ্গণে বসা এ হাটে গত বছরের তুলনায় প্রতিমা ও অন্যান্য পূজার উপকরণের দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

রোববার (২৫ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বরিশাল নগরীর হাটখোলা হরি মন্দির প্রাঙ্গণ ও বাজার রোড এলাকায় লক্ষ্মীপূজার হাট বসেছে। এছাড়া বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গাসাগর দিঘির পাড়েও এ হাট দীর্ঘদিন ধরে চলে আসছে।

শনিবার সরেজমিনে দেখা যায়, লক্ষ্মী দেবীর প্রতিমা সারি সারি সাজিয়ে রাখা হয়েছে। এখানে লক্ষ্মী প্রতিমা, টুনি ফুল, লাল পদ্ম, কলাবউ, সুপারি, প্রসাদ, বেলপাতা ও অন্যান্য পূজার উপকরণ বিক্রি হচ্ছে। ক্রেতাদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, লক্ষ্মী প্রতিমার দাম ৫৯ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত। কলাবউ ২০০ থেকে ২৫০ টাকায়, পদ্ম ফুলের কলি ২০ টাকা, কুচি ফুল ১০ টাকা এবং ঝরা মালা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

লক্ষ্মী প্রতিমা বিক্রেতা গণেশ পাল জানান, শনিবার সকাল থেকেই হাটে ক্রেতাদের ভিড় ছিল এবং বেচাকেনা সন্তোষজনক হয়েছে। তবে ক্রেতাদের মধ্যে দাম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে। ক্রেতারা জানান, গত বছরের তুলনায় দাম বেড়েছে এবং তাদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন, লক্ষ্মীপূজা উপলক্ষে অনেক হিন্দু নারী উপবাসব্রত পালন করেন। পূজা-অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

বরিশালে লক্ষ্মীপূজার হাটে ভক্তদের ভিড়, বেড়েছে দাম

আপলোড সময় : ১২:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬