০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খতমে নবুওয়ত আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা

  • আপলোড সময় : ০৮:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 5

মুসলিম উম্মাহর ঈমান-আকিদা এবং কালিমা তইয়্যেবার রক্ষা করাকে খতমে নবুওয়ত আন্দোলনের মূল কাজ হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের নেতারা। তারা বলেন, উম্মাহর ঐক্য ও ঈমান-আকিদা সুরক্ষায় এই আন্দোলন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর পল্লবীতে ফিকরুল মিল্লাত মাদ্রাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত পল্লবী থানার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মাওলানা শফিউদ্দিন এবং সঞ্চালনা করেন মিরপুর-পল্লবী থানার সাধারণ সম্পাদক মাওলানা শামীম কবির।

সভাপতির বক্তব্যে মাওলানা শফিউদ্দিন বলেন, 'কালিমা তইয়্যেবা “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” রক্ষা করাই হলো মূলত খতমে নবুওয়তের কাজ। এটি মুসলিম উম্মাহর ঈমানের মূল ভিত্তি।'

তিনি আরও বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী এবং তার পরে নবুওয়তের সিলসিলা কিয়ামত পর্যন্ত বন্ধ। এই বিশ্বাসের ওপর আঘাত হানার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তৌহিদী জনতাকে সজাগ থাকতে হবে।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ঈমানের হেফাজত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় বিভিন্ন আলেমরা বক্তব্য দেন এবং খতমে নবুওয়ত আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য একযোগে প্রত্যাহার

খতমে নবুওয়ত আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা

আপলোড সময় : ০৮:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬