০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন বাতিল

  • আপলোড সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 9

সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জুলাই মাসে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াই করার জন্য গ্রায়েম এল হল নামে বিদেশি আইনজীবী আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ৩০ আগস্ট বিষয়টি নিশ্চিত করেন।

গ্রায়েম এল হল ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ১১(৮)-এর বিধান উল্লেখ করে সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার অনুমতি চান।

লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল হলের আবেদনটি ২৪ আগস্ট গ্রহণ করা হয়েছিল। এর আগে, ২০২৫ সালের ১০ ডিসেম্বর সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের কাছে অনুমতি চান মুনসুরুল হক চৌধুরী।

তিনি জানান, বিদেশি আইনজীবী নিয়োগের জন্য ট্রাইব্যুনালের অনুমতি প্রয়োজন এবং পরে বার কাউন্সিলে আবেদন করতে হয়। প্রসিকিউশনের আপত্তির কারণে তার আবেদনটি বাতিল হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন গ্রেপ্তার

সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন বাতিল

আপলোড সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬