০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবকের গলায় জুতার মালা পরানোর ঘটনা

  • আপলোড সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 6

ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সুমন হোসেন নামে এক যুবককে আটক করে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সুমন হোসেন উপজেলার মথনপুর গ্রামের আলম হোসেনের ছেলে এবং তিনি দুই সন্তানের জনক। স্থানীয়দের অভিযোগ, সুমন বেশ কিছুদিন ধরে মাদ্রাসায় যাতায়াতের সময় ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং অশালীন অঙ্গভঙ্গিও করতেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর সোমবার সকালে তাকে আটক করা হয়।

আটকের পর সুমনের বাবা, স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্যকে মাদ্রাসায় ডেকে নিয়ে আসা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়। একপর্যায়ে তাকে জুতার মালা পরিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মাদ্রাসার শিক্ষক সামাউল ইসলাম বলেন, ‘প্রায়ই আমরা খবর পেতাম, এক যুবক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। আজ তাকে গ্রামবাসী ধরে মাদ্রাসায় নিয়ে আসে।’ কাষ্টভাঙা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, সুমন হোসেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা গৌরাঙ্গ জানান, ‘ঘটনাটি আমার জানা নেই। তবে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন হামলার পর কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবকের গলায় জুতার মালা পরানোর ঘটনা

আপলোড সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬