০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কবরস্থানের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, বাবার দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ০৫:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 5

যশোরের কেশবপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে জমি ও কবরস্থানের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্যাসগাছা গ্রামের বাসিন্দা আব্দুল খালেক মান (৯০) দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে মারা যান। মৃত্যুর পর বাবার মরদেহ দাফনের জন্য বড় ছেলে মাহাবুর রহমান কবর খুঁড়তে যান। এ সময় ছোট ভাই আছাবুর রহমান এসে বাধা দেন, দাবি করেন ওই জমির মালিকানা তার।

এই নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মারামারিতে বড় ভাই মাহাবুর রহমান, তার স্ত্রী মমতাজ বেগম, মেয়ে লিলিমা খাতুন এবং ছোট ভাই আছাবুর রহমান ও তার স্ত্রী হালিমা বেগম আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পারিবারিক বিরোধের প্রেক্ষাপট থেকে জানা যায়, চার-পাঁচ বছর আগে আব্দুল খালেক তার জমি বড় ছেলে মাহাবুরের নামে লিখে দেন। পরে ছোট ভাই আছাবুর ওই জমি কিনে সেখানে বসতি গড়েন। বাবার মৃত্যুর পর কবরস্থানে দাফন নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেকসানা খাতুন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বৃদ্ধের মরদেহ দাফন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

কবরস্থানের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, বাবার দাফন সম্পন্ন

আপলোড সময় : ০৫:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬