০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 10

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন স্থাপন করা এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার গভীররাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় ক্যামেরাটি চুরির সময় তাকে আটক করা হয়। হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত ফারুক (৪০) দাউদকান্দির মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে। তাকে নিয়মিত মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ওসি প্রেমদাস রায় জানান, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের রায়পুর এলাকায় একটি এআই ক্যামেরায় ওঠার চেষ্টা করেন ফারুক। স্থানীয় লোকজন তাকে আটক করে ৯৯৯-এ ফোন দেন।

পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, মহাসড়কে স্থাপিত ক্যামেরাগুলোর নিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে। এসব ক্যামেরা দেশের সম্পদ এবং এগুলো মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

আপলোড সময় : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬