০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধার্থ দাসের আটকের সময় পোশাক নিয়ে বিতর্কের সৃষ্টি

  • আপলোড সময় : ০৬:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 7

রংপুরে পুলিশের হাতে আটক সিদ্ধার্থ দাসের পরনের পোশাক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, আটকের সময় সিদ্ধার্থের গায়ে কেবল একটি গেঞ্জি ছিল, কিন্তু পুলিশ তাকে সাংবাদিকদের সামনে হাজির করার সময় একটি শার্ট পরিহিত অবস্থায় দেখিয়েছে।

সিদ্ধার্থের বাবা বিনয় দাস বলেন, ‘আটকের সময় ওর গায়ে কেবল একটি গেঞ্জি ছিল। পরে পুলিশ যখন সাংবাদিকদের সামনে আনল, তখন তার গায়ে ওই শার্ট দেখা গেছে। ওই ধরনের শার্ট তাকে কখনোই পরতে দেখিনি।’ সিদ্ধার্থের বড় ভাই পার্থ দাসও একই দাবি করেছেন।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোশাক নিয়ে আলোচনা শুরু হয়। তদন্তের সময় রংপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা সনাতন চক্রবর্তী একই ধরনের শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। পরে সিদ্ধার্থের গায়ে একই নকশার শার্ট দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে সন্দেহের জন্ম দেয়।

এ বিষয়ে ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী জানান, এটি সম্পূর্ণ কাকতালীয় ঘটনা। তার দাবি, ‘ওই শার্ট রংপুরে আমিসহ আরও দুই শ জনের আছে। একই ধরনের পোশাক অনেকেরই থাকতে পারে।’ তিনি বলেন, আটকের পর সিদ্ধার্থের গায়ে ওই শার্টই ছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

সিদ্ধার্থ দাসের আটকের সময় পোশাক নিয়ে বিতর্কের সৃষ্টি

আপলোড সময় : ০৬:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬