চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বিয়ের পিঁড়িতে বসেছেন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম শহরের পিটস্টপ নামক এক রেস্টুরেন্টে বিয়ের কাজ সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাখা শিবিরের সাবেক এক সভাপতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কনের নাম রাইসা, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে পড়াশোনা করছেন। কনের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
এদিকে, চাকসুর ভিপি ইব্রাহিম রনি বর্তমানে এমফিলের শিক্ষার্থী। তিনি ইতিহাস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
বিয়েতে উপস্থিত থাকা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জানিয়েছেন, ‘বিয়ে সম্পূর্ণ হয়েছে। পাত্রী ও তার বাবার কোন রাজনৈতিক পরিচয় নেই।’























