০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও স্বজনদের সংঘর্ষ, সাংবাদিক আহত

  • আপলোড সময় : ০৯:৫৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 3

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলা করা হয়। এতে সাংবাদিকসহ রোগীর স্বজন এক নারী ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেট ভিউয়ের প্রতিবেদক নিবেন্দু তালুকদার।

ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ করে দিলে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা না পেয়ে রোগী ও তাদের স্বজনরা দুর্ভোগে পড়েন। অনেক স্বজন তাদের রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন।

মৌলভীবাজারের শমশেরনগর থেকে আসা এক রোগীর স্বজন জানান, চিকিৎসাসেবা বন্ধ থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আহত সাংবাদিক রেজা রুবেল বলেন, সংঘর্ষের সময় তারা ভিডিও করতে গেলে চিকিৎসকরা তাদের মারধর করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইনানীতে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

সিলেটের ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও স্বজনদের সংঘর্ষ, সাংবাদিক আহত

আপলোড সময় : ০৯:৫৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬