২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও নিয়ে আলোচনা চলছে। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের জানিয়েছেন, এই ভিডিওটি বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি ধারণ করেননি।
সায়ের বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা ৩৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট বাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে সায়ের লেখেন, "পতিত স্বৈরাচারপ্রধান হাসিনার দেশ ছাড়ার ভিডিও ফুটেজটি ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরি ধারণ করেননি।" তিনি আরও জানান, তাহসিফকে ২০২৪ সালের আগস্টে সশস্ত্র বাহিনীর নীতিমালার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া, সায়ের একটি পৃথক ঘটনার উল্লেখ করে বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে স্কোয়াড্রন লিডার পদমর্যাদার একজন কর্মকর্তাকে আটক করা হয়েছে।
গত বুধবার টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি থেকে তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ভিডিওটি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তাহসিফকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ওই ভিডিও ধারণের কারণে চাকরি হারিয়েছেন। তাহসিফের জবাব ছিল, "হতে পারে।"

























