১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে শুরু

  • আপলোড সময় : ০৩:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 1

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়। পরদিন রোববার (১ নভেম্বর) থেকে শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া ৭ নভেম্বর পর্যন্ত চলবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে। এরপর তালিকা থেকে নিজ বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। শিক্ষার্থীদের একটি ব্যবহৃত মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে জানানো হবে।

পুনঃনিরীক্ষণের জন্য বিষয়প্রতি ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। দুই পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে টাকা প্রদান করা যাবে।

শিক্ষাবোর্ড জানিয়েছে, ফি পরিশোধের পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে একবার ফি জমা হলে আবেদনকৃত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না এবং ফি ফেরত পাওয়া যাবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে মানবাধিকারকর্মী দম্পতিকে ১০ বছরের কারাদণ্ড

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে শুরু

আপলোড সময় : ০৩:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬