০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাকির নায়েককে ফেরত পাঠাবে না মালয়েশিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১০:২০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • 2

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ করা হবে না। তিনি স্পষ্ট করে বলেন, মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনকে ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে লিখিত জবাবে বলেন, নতুন করে কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদনও মালয়েশিয়া সরকার পায়নি।

ভারত প্রথমবার ২০১৮ সালের ১৯ জানুয়ারি জাকির নায়েককে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। এরপর ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোট পাঠিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় নয়াদিল্লি।

গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে এই বিষয়টি আলোচনায় আসে। বিরোধী দলের নেতারা বৈঠকের বিস্তারিত জানতে চেয়েছেন এবং ভারতের দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার আইন ও দ্বিপাক্ষিক চুক্তির শর্ত পূরণ করে কি না, তা স্পষ্ট করার দাবি তুলেছেন।

ভারত জাকির নায়েকের বিরুদ্ধে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ তুলেছে। তবে মালয়েশিয়া সরকারের অবস্থান এবং ভারতের আইনি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য রয়েছে বলে মনে করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে বনভূমি উচ্ছেদে হামলার শিকার পুলিশ ও বনকর্মীরা

জাকির নায়েককে ফেরত পাঠাবে না মালয়েশিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১০:২০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬