১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের বিভিন্ন দেশে যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

  • আপলোড সময় : ০২:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • 3

ইউরোপের একাধিক দেশে যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পোল্যান্ড, বুলগেরিয়া ও স্পেনের অন্তত চারটি ফ্লাইটে এই হুমকি পাওয়া যায়। এসব ঘটনায় কয়েকটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং পোল্যান্ডের একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে তল্লাশিতে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার সতর্কতা জারি হলে সেটিকে ওয়ারশ-মডলিন বিমানবন্দরে অবতরণ করানো হয়। উড়োজাহাজটিতে ১৮১ জন যাত্রী ও ক্রু ছিলেন। স্থানীয় সময় সকাল ৯টা ৫৪ মিনিটে হুমকির সতর্কতা পাওয়া যায় এবং সাত মিনিট পর উড়োজাহাজটি অবতরণ করে।

এছাড়া, ডেনমার্কের কোপেনহেগেন থেকে ওয়ারশগামী স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটেও বোমা হামলার হুমকি পাওয়া যায়। উড়োজাহাজটি ওয়ারশ-শোপেন বিমানবন্দরে অবতরণ করে এবং সেখানে তল্লাশি চালানো হয়। তবে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়নি।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়াগামী একটি উড়োজাহাজেও ই-মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, উড়োজাহাজটি অবতরণের পর সেখানে বিস্ফোরক আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।

স্পেনের মুরসিয়া বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে আসা রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির পর বিমানবন্দরের কিছু অংশ ঘিরে ফেলা হয়। তবে কর্তৃপক্ষ পরে জানায়, হুমকিটি ভুয়া ছিল এবং তল্লাশিতে কোনো বিস্ফোরক না পাওয়ায় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়।

এছাড়া, সোমবারও লন্ডন থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যায়, যার ফলে উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবতরণ করানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে দুই শিক্ষার্থীর হাতে লেখা কোরআন ও ছবি উপহার

ইউরোপের বিভিন্ন দেশে যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

আপলোড সময় : ০২:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬