১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ভবনে উপড়ে পড়া গাছ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

  • আপলোড সময় : ০৯:৩৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 7

সিরাজগঞ্জের রায়গঞ্জে দাদপুর সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় একমাস ধরে উপড়ে পড়ে আছে একটি বিশাল ইউক্যালিপটাস গাছ। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই গাছের নিচে প্রতিদিন পাঠদান চলছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন রাতে ঝড়ো হাওয়ার কারণে গাছটি বিদ্যালয় ভবনের ওপর উপড়ে পড়ে। এতে ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও গাছটি এখনও সরানো হয়নি, ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা দাবি করেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দ্রুত গাছটি অপসারণ এবং ভবনের ক্ষতিগ্রস্ত অংশের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি দুই দিন পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গাছটি অপসারণের জন্য লিখিতভাবে জানিয়েছিলেন, কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী বলেন, গাছটি অপসারণের জন্য বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি থেকে পদত্যাগ করলেন ৩ নেত্রী, জামায়াতের সঙ্গে জোট নিয়ে মতবিরোধ

স্কুল ভবনে উপড়ে পড়া গাছ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপলোড সময় : ০৯:৩৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬