০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক ব্যাংকের নতুন ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন তেজগাঁওয়ে

  • আপলোড সময় : ১২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে ব্র্যাক ব্যাংকের নতুন ফ্ল্যাগশিপ ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনের ম…

রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে ব্র্যাক ব্যাংকের নতুন ফ্ল্যাগশিপ ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনের মাধ্যমে ব্যাংকটির সেবা নেটওয়ার্ক রাজধানীতে আরও সম্প্রসারিত হলো।

শনিবার (১২ জুলাই) ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) তারেক রেফাত উল্লাহ খান নতুন শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের এক্সিকিউটিভ ডিরেক্টর এম. আনিসুল হক, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা এম. মাসুদ রানা, উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশফাক এবং সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রথম ৪০ তলা বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’-এ অবস্থিত এই শাখায় আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা, ব্যাচ (BACH)-সংযুক্ত ডিজিটাল ক্লিয়ারিং চেক কিয়স্ক, প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, আধুনিক কিউ ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডেডিকেটেড ডিজিটাল কর্নার রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, গ্রাহকদের সুবিধাজনক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি ডিজিটাল সক্ষমতা আরও জোরদার করছে।

বর্তমানে সারা দেশে ব্র্যাক ব্যাংকের ৩১৫টি শাখা ও উপশাখা রয়েছে। ব্যাংকটি গ্রাহকসেবা উন্নত করতে ধারাবাহিকভাবে নেটওয়ার্ক সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

ব্র্যাক ব্যাংকের নতুন ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন তেজগাঁওয়ে

আপলোড সময় : ১২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬