০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি চাল আমদানি নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

  • আপলোড সময় : ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশকে পাকিস্তানের কৃষিপণ্য, বিশেষ করে চাল রপ্তানির সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে একটি প্র…

বাংলাদেশকে পাকিস্তানের কৃষিপণ্য, বিশেষ করে চাল রপ্তানির সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চাল রপ্তানির লক্ষ্যে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তি চূড়ান্ত করতে ইসলামাবাদ কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করে। সফরকালে তারা বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন এবং একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, সম্ভাব্য এই চাল আমদানিকে ঘিরে জনস্বাস্থ্য ও অর্থনৈতিক দিক থেকে নানা প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক মো. সাইদুল আরেফিন বলেন, বিদেশ থেকে খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের মতো কঠোর পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

অন্যদিকে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দামে একই ধরনের পণ্য পাওয়া গেলে অপ্রয়োজনীয়ভাবে বেশি দামে আমদানি করা হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে পাকিস্তান বাংলাদেশের পাটের বাজার সম্প্রসারণের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের অভ্যন্তরীণ শিল্প পরিস্থিতি বিবেচনায় সেখানে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের বড় ধরনের বাজার তৈরি হওয়ার সম্ভাবনা সীমিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

পাকিস্তানি চাল আমদানি নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

আপলোড সময় : ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬