০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগ খাতে আসছে নতুন পরিবর্তন, একীভূত হচ্ছে তিন সংস্থা

  • আপলোড সময় : ১০:১৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক খাতে বড় ধরনের সংস্কার আসছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলি…

বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক খাতে বড় ধরনের সংস্কার আসছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত হতে যাচ্ছে। এই তিন সংস্থাকে এক ছাতার নিচে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করা যায়।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’ পাস হয়েছে। সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারিত তারিখ থেকে আইনটি কার্যকর হবে। নতুন পরিচয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার পরিকল্পনা রয়েছে।

আইনটি কার্যকর হলে ইনভেস্ট বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করবে। এর লক্ষ্য বিনিয়োগকারীদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ, দ্রুত ও সমন্বিত করা। বিনিয়োগ উন্নয়ন, শিল্পাঞ্চল ব্যবস্থাপনা ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যক্রমকে একক প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা হবে।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের জন্য সত্যিকারের ‘‘ওয়ান স্টপ’’ সেবা কাঠামো জরুরি। তিনি জানান, ইনভেস্ট বাংলাদেশ বিনিয়োগকারীদের আরও কার্যকরভাবে সেবা দিতে পারবে এবং বাংলাদেশের ব্যবসা পরিবেশ সংস্কারের অগ্রগতি পর্যালোচনার পর ইউএনসিটিএডিও এই একীভূতকরণের সুপারিশ করেছে।

নতুন কর্তৃপক্ষের আওতায় বিনিয়োগ সংক্রান্ত অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সংশ্লিষ্ট সরকারি সেবার প্রক্রিয়া আরও কার্যকরভাবে সমন্বয় করা হবে। ইনভেস্ট বাংলাদেশ বিল আইন হিসেবে কার্যকর হলে পূর্ববর্তী কয়েকটি আইন রহিত হবে এবং সংশ্লিষ্ট ম্যান্ডেটগুলো ইনভেস্ট বাংলাদেশের আওতায় একীভূত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

বাংলাদেশে বিনিয়োগ খাতে আসছে নতুন পরিবর্তন, একীভূত হচ্ছে তিন সংস্থা

আপলোড সময় : ১০:১৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬