০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইন, ৪০০ মিলিয়ন ডলার বাস্তবায়নের পথে

  • আপলোড সময় : ১২:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৫ নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিদেশি বিনিয়োগ আকর্ষণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বর্তমানে বিডার বিনিয়োগ পাইপলাইনে ১.৫ বিলিয়ন মার্কিন ডল…

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিদেশি বিনিয়োগ আকর্ষণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বর্তমানে বিডার বিনিয়োগ পাইপলাইনে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব রয়েছে, যার মধ্যে ৪০০ মিলিয়ন ডলার বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

বিডা বৃহস্পতিবার জানায়, ২০২৫ সাল থেকে শুরু হওয়া কাঠামোবদ্ধ ‘লিড জেনারেশন’ ও সক্রিয় ‘বিনিয়োগ পাইপলাইন ব্যবস্থাপনা’ পদ্ধতির মাধ্যমে ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে সম্পৃক্ত করা হয়েছে। প্রধান বিনিয়োগ উৎস দেশগুলোর মধ্যে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস এবং দক্ষিণ কোরিয়া রয়েছে।

পাইপলাইনে থাকা প্রকল্পগুলোর মধ্যে হংকং ভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিরসরাই ও কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া চীনের হেনগলি গ্রুপ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে ৩৪.৯৩ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করছে।

শ্রীলঙ্কার সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। চীনের লেসো গ্রুপ চট্টগ্রামে ৩২ মিলিয়ন ডলারে নির্মাণসামগ্রী উৎপাদনের কারখানা স্থাপন করবে।

বিডা জানিয়েছে, গত এক বছরে ১.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব থেকে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের অগ্রগতি একটি ইতিবাচক দিক। বিডার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে নতুন করে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ যুক্ত করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

বাংলাদেশে ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইন, ৪০০ মিলিয়ন ডলার বাস্তবায়নের পথে

আপলোড সময় : ১২:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬