০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

  • আপলোড সময় : ১০:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৫ নিউজটি পড়া হয়েছে

ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৫ জুলাই) সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পর…

ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৫ জুলাই) সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভল্ট হোল্ডিংস লিমিটেডের শতভাগ মালিকানাধীন ‘ভল্ট’ যুক্তরাজ্যের হসপিটালিটি খাতে পেমেন্ট সলিউশন ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা দিয়ে আসছে। গত এক দশক ধরে সিলেটভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইওটেক’ এর প্রযুক্তিগত উন্নয়ন ও পরিচালনা কাঠামো পরিচালনা করছে। বাংলাদেশে কার্যক্রম শুরুর মাধ্যমে যুক্তরাজ্যে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে দেশের হসপিটালিটি খাতে ডিজিটাল পেমেন্ট ও ফিনটেক সেবা সম্প্রসারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ বলেন, ‘ভল্টের এই উদ্যোগ সিলেটের প্রযুক্তি খাতের সক্ষমতার প্রতিফলন। আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। স্থানীয় মার্চেন্টদের ডিজিটাল লেনদেনে যুক্ত করতে যুক্তরাজ্যের ট্রানজেকশন প্রসেসিংয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর এ উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে ভূমিকা রাখবে।’

ভল্ট হোল্ডিংসের কো-ফাউন্ডার ও সিইও আসাদ জামান জানান, ‘সিলেটের প্রকৌশলীরা এক দশক ধরে আন্তর্জাতিক বাজারের জন্য সফটওয়্যার তৈরি করছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ফিনটেক প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই ইকো-সিস্টেমের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা নগদ লেনদেন থেকে সরে এসে ডেটা-চালিত ডিজিটাল অপারেশন ও ম্যানেজমেন্ট টুল ব্যবহারের সুযোগ পাবেন।’

‘ভল্ট’ ওপেন ব্যাংকিং প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নিরাপদ অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট পেমেন্ট সেবা প্রদান করে। এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ পরিশোধ করতে পারেন, ফলে লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি বর্তমানে যুক্তরাজ্যসহ ইউরোপ, অস্ট্রেলিয়া এবং বিশ্বের আরও বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আপলোড সময় : ১০:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬