০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

  • আপলোড সময় : ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

বাণিজ্যমন্ত্রী জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, বাণিজ্য, পরিবহন, বিনিয়োগ ও সীমান্তসংযোগের বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

মিয়ানমারের রাষ্ট্রদূত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর পক্ষে মত দেন। তিনি উল্লেখ করেন, এই বাণিজ্য চালু হলে দুই দেশের ব্যবসায়ী ও সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পায়। বাণিজ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি জরুরি। মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, প্রত্যাবাসনের জন্য তালিকা যাচাইয়ের কাজ চলছে।

দুই পক্ষ যৌথ কমিটির বৈঠক আয়োজন এবং সরাসরি নৌ যোগাযোগ চালুর লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি দ্রুত চূড়ান্ত করার বিষয়ে একমত হয়। তারা মনে করেন, সরাসরি নৌযোগাযোগ চালু হলে পরিবহন ব্যয় ও সময় কমবে, যা দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

আপলোড সময় : ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬