০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

  • আপলোড সময় : ০৫:০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 5

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিক ফায়ার সার্ভিসের কর্মকর্তা। এ ঘটনায় আরও দুজন প্রাণে বেঁচে গেছেন, খবর রয়টার্সের।

রোববার (২ জুলাই) অ্যাটিকা ও বোয়েটিয়া সীমান্তে ছড়িয়ে পড়া বড় দাবানল নিয়ন্ত্রণে ভাড়া করা দুটি বেল হেলিকপ্টার কাজ করছিল। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ ঘটে, জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস।

ঘটনার ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার অন্যটির প্রোপেলারে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি একটি গিরিখাতে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

দুর্ঘটনায় দ্বিতীয় হেলিকপ্টারের ব্রিটিশ পাইলট ও গ্রিক ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা অক্ষত অবস্থায় উদ্ধার হন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। চলতি সপ্তাহে তীব্র দাবানলে গ্রিসের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের ঝুঁকিতে থাকা বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আপলোড সময় : ০৫:০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬