০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমিয়তের দাবি, জুলাই জাদুঘর থেকে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণ করা হোক

  • আপলোড সময় : ০৭:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • 9

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দলের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এ দাবি জানানো হয়।

জমিয়ত নেতারা বলেন, ইসলামি শরিয়া মোতাবেক কোনো ব্যক্তি বা ইসলামিক দলের নেতাকর্মীদের ভাস্কর্য অবৈধ। অধিবেশনে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম সভাপতিত্ব করেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দল একমত। তবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া নোট অব ডিসেন্ট যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তিনি বিভেদ ও বিরোধে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জুলাই সনদ প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও আপত্তিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি বলেন, জনগণের জীবনযাত্রার সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কাউন্সিলে মুফতি মাহবুবুল আলমকে সভাপতি, মুফতি নুরুল আলম ইসহাকীকে সাধারণ সম্পাদক, মাওলানা আনোয়ার হামিদীকে সাংগঠনিক সম্পাদক ও মুফতি শাব্বির আহমদকে প্রচার সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সন্তানদের সাক্ষাৎকার, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যাচ বয়কটের হুমকি

জমিয়তের দাবি, জুলাই জাদুঘর থেকে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণ করা হোক

আপলোড সময় : ০৭:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬