০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের পদত্যাগে বাধ্যবাধকতা ছিল না: রিজভী

  • আপলোড সময় : ০২:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • 9

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। তিনি জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফখরুল পদত্যাগ করছেন।

শুক্রবার (১৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সময় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকারের কার্যক্রম আগামী ৬ মাসে আরো জোরালো হবে এবং দলের লক্ষ্য পূরণে সরকার সফল হয়েছে।

মহাসচিব নিয়োগ প্রসঙ্গে রিজভী বলেন, পরবর্তী মহাসচিব নির্বাচনের বিষয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী জানানো হবে। তিনি জানান, আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলটি শনিবার সকালে নয়াপল্টনে অনুষ্ঠিত হবে এবং পরে গুলশান কার্যালয়সহ সারা দেশে একই কর্মসূচি পালন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মার্কিন ডলার বর্জনের আহ্বান

মির্জা ফখরুলের পদত্যাগে বাধ্যবাধকতা ছিল না: রিজভী

আপলোড সময় : ০২:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬