০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ ব্যবস্থা নেবে ভিডিও দেখে

  • আপলোড সময় : ০৮:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • 8

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা মৃণাল মন্ডল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাইপাস সড়ক এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ করে একত্রিত হয়ে মিছিল বের করেন। মিছিলে তারা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কিত বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি সড়ক ধরে কিছু দূর অগ্রসর হওয়ার পর দ্রুত শেষ হয়ে যায়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে সংশ্লিষ্ট থানার ওসিকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মিছিলের ভিডিও দেখে শনাক্ত করে তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর থেকে সাতক্ষীরা বাইপাস সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আমিনুর রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ ব্যবস্থা নেবে ভিডিও দেখে

আপলোড সময় : ০৮:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬