০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব ছড়ানোদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 10

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে জনগণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক বিভ্রান্তি ও অপপ্রচারকারী রয়েছে এবং জনগণকে তাদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি দেশের স্থিতিশীলতা নষ্ট হয়, এমন কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও আহ্বান জানান।

সাম্প্রতিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, যারা দীর্ঘদিন রাজপথে অনুপস্থিত থেকে এখন সংস্কারের কথা বলছেন, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপি ২০২২ সালে রাষ্ট্র সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছিল বলেও দাবি করেন তিনি।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন, ধর্মীয় ব্যক্তিদের সহায়তা, কৃষির আধুনিকায়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদান করা হয়। প্রধানমন্ত্রী অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তার চেক এবং চাকরির নিয়োগপত্রও তুলে দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন প্যাট কামিন্স

গুজব ছড়ানোদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬