১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে

  • আপলোড সময় : ০২:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • 11

অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে ঢাকায় এসেছে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। ১৭ থেকে ১৯ আগস্ট তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করবে প্রতিনিধিদলটি।

সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। তাদের মধ্যে ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, অ্যাপোলো হাসপাতাল ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

সফরকালে, ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থাকবেন।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হবে। এছাড়া, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে একটি মধ্যাহ্নভোজ সভায় অংশ নেবে ভারতীয় প্রতিনিধিদল।

সিআইআই জানিয়েছে, এই সফরের লক্ষ্য বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সুবিধাসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

ঢাকায় ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে

আপলোড সময় : ০২:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬