১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত: অর্থমন্ত্রী

  • আপলোড সময় : ১২:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 8

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দেন। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন কাঠামোয় একটি হবে রাজস্ব নীতি বিভাগ এবং অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

আমির খসরু বলেন, রাজস্ব নীতি বিভাগ সরকারের ‘চিন্তনকেন্দ্র’ হিসেবে কাজ করবে। এটি একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও উন্নয়নবান্ধব কর কাঠামো প্রণয়নে বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেবে। অন্যদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কার্যকরভাবে রাজস্ব আদায় করবে এবং কর প্রদান প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কাজ করবে।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, অর্থনীতির আকার বাড়লেও রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতা বাড়েনি। এ ব্যবধান কমাতে করদাতাদের ওপর বাড়তি করের বোঝা চাপানোর পরিবর্তে করের আওতা সম্প্রসারণ, কর অব্যাহতি যৌক্তিক করা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে করদাতাদের নিয়ম মেনে কর দেয়ার প্রবণতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায়, বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী রাজস্ব ব্যবস্থার সংস্কারে আধুনিকায়ন, সম্প্রসারণ ও অংশীদারিকে গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, করদাতাদের কর্মকর্তাদের কাছে যাওয়ার সংস্কৃতি বন্ধ করার জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত: অর্থমন্ত্রী

আপলোড সময় : ১২:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬