১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে আল আরাফাহ ব্যাংকের আউটলেট থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

  • আপলোড সময় : ০২:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 8

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি আউটলেটের বিরুদ্ধে ২১ জন গ্রাহকের ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আউটলেটটির এজেন্ট মালিক ও ক্যাশিয়ারসহ দুজনকে আটক করেছে উখিয়া পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন এজেন্ট মালিক হাকিম উদ্দিন (৬৮) এবং ক্যাশিয়ার তাহসিন ইসলাম। বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার বাদী আনোয়ার ফয়সাল আরিফ মঙ্গলবার দিবাগত রাতে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে আউটলেটটির ম্যানেজারসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

২০১৮ সালে পালংখালী বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেটটি কার্যক্রম শুরু করে। গ্রাহকরা সেখানে সরল বিশ্বাসে টাকা জমা রাখতেন। তবে সম্প্রতি টাকা তুলতে গেলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন।

গ্রাহকরা অভিযোগ করেছেন, তাদের জমা করা টাকার পরিমাণ হিসাবের সঙ্গে মেলে না। তারা দ্রুত তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

কক্সবাজারে আল আরাফাহ ব্যাংকের আউটলেট থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আপলোড সময় : ০২:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬