০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ বছর পর মাওলানা আবুল হোসেনের রাজকীয় বিদায়

  • আপলোড সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • 6

শরীয়তপুরের নড়িয়ায় ২৫ বছর ধরে একই মসজিদে ইমামতি করার পর মাওলানা আবুল হোসেন ঘোড়াগাড়িতে চড়ে বিদায় নিলেন। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর মোক্তারেরচর ইউনিয়নের খানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আবুল হোসেন দীর্ঘ ২৫ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা, তারাবি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ইমামতির দায়িত্ব পালন করেন। তিনি এলাকার মানুষের ধর্মীয় শিক্ষা ও সামাজিক বিষয়ে পরামর্শও দিয়েছেন।

বিদায় অনুষ্ঠানে মুসল্লি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় এলাকাবাসী তাকে সম্মান জানান। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে ঘোড়াগাড়িতে তুলে দেন।

মাওলানা আবুল হোসেন বলেন, "এই মসজিদের সঙ্গে আমার জীবনের ২৫টি বছর জড়িয়ে আছে। এখানকার মুসল্লি ও এলাকাবাসীর কাছ থেকে আমি সবসময় ভালোবাসা ও সম্মান পেয়েছি।" তিনি বিদায়ের সময় সবার জন্য দোয়া করতে বলেন।

স্থানীয় ইউপি সদস্য কালাম খান বলেন, "হুজুর আমাদের কাছে শুধু একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন পরিবারের একজন অভিভাবকের মতো।" মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. জইনুদ্দিন খান বলেন, "মাওলানা আবুল হোসেন সাহেব দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে ইমামতির দায়িত্ব পালন করেছেন।"

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

২৫ বছর পর মাওলানা আবুল হোসেনের রাজকীয় বিদায়

আপলোড সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬