০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

  • আপলোড সময় : ০৮:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 9

ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ডুবে যাওয়া এমভি ওশেন উইনারের নাবিকদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। এগুলো ওড়িশা থেকে জাহাজটিতে ভরা হয়েছিল।

এমভি ওশেন উইনার শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে রওনা হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সন্তানদের সাক্ষাৎকার, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যাচ বয়কটের হুমকি

ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

আপলোড সময় : ০৮:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬