০৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী: মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ

  • আপলোড সময় : ০৮:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 6

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজারে একটি সিন্ডিকেট ও ফ্যাসিস্টের হাতে তুলে দেওয়ার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের একটি মহল দেশের স্বার্থ ক্ষুণ্ণ এবং প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছেন। তাদের স্বার্থরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হয়রানি বন্ধ করা সরকারের নৈতিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি, সরকারের একটি অসাধু চক্র দেশের বাইরে শ্রমশক্তি পাঠানোর জন্য কয়েকটি রিক্রুটিং এজেন্সিকে সিন্ডিকেটের আওতায় নিয়ে এসেছে। এতে করে বায়রার সাধারণ সদস্যদের মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। জামায়াত এ ধরনের সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গত দুদিন আগে মালয়েশিয়া ও বাংলাদেশের সরকার ২৫টি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করেছে, যা সিন্ডিকেটভিত্তিক শ্রমবাজার ব্যবস্থা তৈরি করেছে। এর ফলে শ্রমিকদের জন্য খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যাতে রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ রক্ষা, কম খরচে বিদেশের শ্রমবাজারে প্রবেশ এবং নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, সরকারকে প্রতারণা বন্ধ এবং শ্রমিকদের শোষণ রোধে পদক্ষেপ নিতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মার্কিন ডলার বর্জনের আহ্বান

জামায়াতে ইসলামী: মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ

আপলোড সময় : ০৮:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬