০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফের মৃত্যুতে জামায়াতের তদন্তের দাবি

  • আপলোড সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 6

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান। তিনি বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলার জন্য কেউ দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফের পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সাবেক একজন সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যেসব সংস্থা বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারা বিরোধী দলের নেতাদের নামে ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে হাস্যকর বলে মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বের করার আহ্বান জানান। তিনি বলেন, তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

তাহসিফের মৃত্যুতে জামায়াতের তদন্তের দাবি

আপলোড সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬