প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (০১ নভেম্বর) রাতে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
শ্রমমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দিয়েছেন।
আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন যে, ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, এই ফ্যাসিবাদি ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের আন্দোলন এবং মিরপুরের সংঘর্ষসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























