০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা

  • আপলোড সময় : ১১:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 6

জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে একাধিক সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি।

সোমবার (২ নভেম্বর) সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় সভায় এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং ভবনের বিভিন্ন স্থানে বায়ু চলাচলের স্বাভাবিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিদ্যুতের অপচয় রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং অপচয়ের ঘটনা ঘটলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ ছাড়া সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের লক্ষ্যে সাব-মিটার অথবা প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। সভায় কমিটির সদস্যরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা

আপলোড সময় : ১১:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬