০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ের শপিং মলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা

  • আপলোড সময় : ০১:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 4

মহারাষ্ট্রের মুম্বাইয়ের মালাড এলাকায় অবস্থিত ইনঅরবিট মলে একটি নামাজের ঘর ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদের মুখে এই ঘটনা ঘটে, যা সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

এ ঘটনার সূত্রপাত হয় একটি ভিডিওকে কেন্দ্র করে, যেখানে হিজাব পরিহিত দুই তরুণী মলের প্রেয়ার রুমটি ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তারা জানান, মলের ভেতরে নামাজ আদায়ের জন্য সুন্দর ও সুরক্ষিত ব্যবস্থা রয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ডানপন্থি সংগঠনের সদস্যরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।

‘সকল হিন্দু সমাজ’ নামের একটি সংগঠন ৩০ অক্টোবর ভিডিওটি শেয়ার করে অভিযোগ করে যে, পাবলিক শপিং মলে কেন শুধু নামাজের জন্য আলাদা জায়গা থাকবে। তারা প্রশ্ন তোলে, মুম্বাই কি পাকিস্তানে পরিণত হচ্ছে? এরপর তারা প্রেয়ার রুমটি সরিয়ে ফেলার দাবিতে বিক্ষোভ শুরু করে।

হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে ৩১ অক্টোবর প্রেয়ার রুমটি ভেঙে ফেলা হয়। সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ঘরটির ভাঙা অবস্থার চিত্র দেখা যায়।

বিশ্বের বিভিন্ন দেশে শপিং মলে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রার্থনার জন্য নির্দিষ্ট কক্ষ রাখা হয়। তবে মুম্বাইয়ের এই ঘটনা ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির একটি উদ্বেগজনক দিক তুলে ধরছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

মুম্বাইয়ের শপিং মলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা

আপলোড সময় : ০১:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬