০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে অভিবাসন সংকটে মৃতের সংখ্যা বেড়ে ৭২

  • আপলোড সময় : ০২:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 8

স্পেনের সেউতা ছিটমহলে অভিবাসন সংকটে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে পৌঁছেছে। মরক্কো থেকে সাগর পেরিয়ে সেউতায় ঢোকার চেষ্টা করার সময় এসব মানুষ ডুবে মারা যান, জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিইর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৪৮ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন। সেউতার তারাখাল এলাকায় অবৈধভাবে সীমান্ত পার হওয়া ঠেকাতে শনিবার ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাধা বসিয়েছে স্পেন।

নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করা অভিবাসীদের খুঁজে বের করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক অভিবাসী নিজেই মরক্কোতে ফিরে যাচ্ছেন, আবার অনেককে নিরাপত্তা বাহিনী সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়ে ফেরত পাঠাচ্ছে।

এদিকে, সেউতায় চিকিৎসা নেওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে ১ হাজার ১৪৯ জনে পৌঁছেছে। গুরুতর আহত একজনকে স্পেনের মূল ভূখণ্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার ৫০ হাজারের বেশি অভিবাসী অনিয়মিতভাবে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। এরপর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। চলমান এই অভিবাসন সংকট নিয়ে আগামী মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রীরা বৈঠকে আলোচনা করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করলেন স্থানীয়রা

স্পেনে অভিবাসন সংকটে মৃতের সংখ্যা বেড়ে ৭২

আপলোড সময় : ০২:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬