০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়তলী কলেজের প্রভাষককে নির্যাতনের অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ০৬:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 4

চট্টগ্রামের পাহাড়তলী কলেজের এক প্রভাষক মো. মিজানুর রহমান চৌধুরীকে অপহরণ করে নগরের ওয়্যারলেস এলাকার একটি টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেছেন, সেখানে তাকে মারধরের পাশাপাশি চাকরি করতে হলে অধ্যক্ষসহ দুজনকে ১০ লাখ টাকা দিতে এবং বিভিন্ন দপ্তরে করা অভিযোগ প্রত্যাহারের চাপ দেওয়া হয়।

এ ঘটনায় মিজানুর রহমান চৌধুরী পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারসহ ৭ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ওয়াকিল হোসেন বগা, ফয়সাল, ইমন, সাজিদ, সালাহ উদ্দিন কাদের ও মনির আহমদের নাম রয়েছে।

মামলার এজাহারে মিজানুর রহমান দাবি করেছেন, তিনি কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন এবং এসব বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড তদন্ত করছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৪ আগস্ট মিজানুর রহমান কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য দেন। এরপর থেকে অধ্যক্ষ তাকে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। ঘটনার দিন তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে টর্চার সেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মারধর করা হয়।

মিজানুর রহমানের অভিযোগ, নির্যাতনের সময় তাকে বলা হয়, চাকরি করতে হলে অধ্যক্ষ ও ওয়াকিল হোসেনকে ১০ লাখ টাকা দিতে হবে এবং বিভিন্ন দপ্তরে করা অভিযোগ প্রত্যাহার করতে হবে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক আলোচনা তীব্র

পাহাড়তলী কলেজের প্রভাষককে নির্যাতনের অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ০৬:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬