০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করানোর অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা

  • আপলোড সময় : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 35

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

জানা যায়, ৫ জুলাই বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোছা. কাজলী আক্তার এক শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করাচ্ছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ৬ জুলাই ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় কাজলী আক্তারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীলবিধিমালা, ২০১৮ এর ৩(খ) ধারা অনুযায়ী) বিভাগীয় মামলা করা হয়েছে। জেলা প্রশাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষে কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে আছেন এবং এক শিশু শিক্ষার্থী তার শরীর ম্যাসাজ করছে। একই কক্ষে উপস্থিত অপর দুই সহকারী শিক্ষিকা চেয়ারে বসে ছিলেন।

রবিউল ইসলাম জানান, কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে এবং আগামী ১০ কার্য দিবসে তাকে সন্তুষ্টজনক জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গ্যাসের দাম নিয়ে আখতার হোসেনের অভিযোগ, সরকারের পদত্যাগ দাবি

শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করানোর অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা

আপলোড সময় : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬