০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার ঘটনায় নমুনা সংগ্রহ

  • আপলোড সময় : ০৫:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • 11

খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংস সবুজ হয়ে যাওয়ার ঘটনার পর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাঁচা ও রান্না করা উভয় মাংসের নমুনা সংগ্রহ করেছে। এসব নমুনা পরীক্ষার জন্য কোন ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং কী কী বিষয় পরীক্ষা করা হবে, সে বিষয়ে আগামী রোববার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পাইকগাছা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মণ্ডল জানান, ঘটনার খবর পেয়ে তিনি রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করেন এবং সংশ্লিষ্ট মাংস বিক্রেতার দোকানের ফ্রিজ থেকে প্রায় ৬০০ গ্রাম কাঁচা মাংস জব্দ করেন। পরে গত বৃহস্পতিবার এই নমুনাগুলো খুলনার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, সংগৃহীত নমুনাগুলো সংরক্ষণ করা হয়েছে। তবে পরীক্ষাগারে পাঠানোর আগে সম্ভাব্য কারণগুলো নির্ধারণ করা জরুরি। এ জন্য রোববার প্রাণিসম্পদ বিভাগের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, সাধারণত মাংস পচে গেলে এ ধরনের সবুজ রং ধারণ করার কথা নয়। ধারণা করা হচ্ছে, রান্নার সময় ব্যবহৃত কোনো উপাদান বা বাহ্যিক উপাদানের সঙ্গে মাংসের প্রোটিনের বিক্রিয়া ঘটে এমন রঙের সৃষ্টি হতে পারে।

মডার্ন বেকারির কর্মচারী লিটন হোসেন জানান, প্রশাসনের কাছে দেখানোর পর তারা ওই মাংস ফেলে দিয়েছেন। তবে কিছু অংশ কৌতূহলী কয়েকজনকে দেওয়া হয়েছিল। তারা এখন পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন। গত বুধবার সকালে পাইকগাছা বাজারের এক বিক্রেতার কাছ থেকে চার কেজি গরুর মাংস কেনা হয়েছিল। রান্না শুরুর পর মাংসের স্বাভাবিক রং বদলে নীলচে-সবুজ হয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান লিঙ্গ পরিবর্তনকারী অনয়া বাঙ্গার

খুলনায় রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার ঘটনায় নমুনা সংগ্রহ

আপলোড সময় : ০৫:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬