০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাক্ষাৎ

  • আপলোড সময় : ১১:১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 7

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় তাদের সাক্ষাৎ হয়।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন দুই নেতার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী হুজুরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

প্রধানমন্ত্রী মাদ্রাসায় পৌঁছালে তাকে স্বাগত জানান শিক্ষা প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুহিব্বুল্লাহ বাবুনগরী। এরপর অতিথি কক্ষে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এবং স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর উপস্থিত ছিলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ সভাপতিত্ব করেন।

মাদ্রাসার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হাটহাজারীতে যাবেন এবং সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। এর আগে তিনি বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা অনুষ্ঠানে যোগ দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী নগরীতে কথিত সাংবাদিক ইয়াবাসহ গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাক্ষাৎ

আপলোড সময় : ১১:১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬