০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে গ্যাস পাইপলাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

  • আপলোড সময় : ০৩:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 11

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দেওয়ার কারণে লক্ষ্মীপুর জেলার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এ ঘটনায় নোয়াখালীর দুটি সিএনজি স্টেশন ও বেগমগঞ্জ শিল্প এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে, যার ফলে প্রায় সাত হাজার ১৫০ জন গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। চারটি সিএনজি স্টেশনও গ্যাস সংকটে রয়েছে।

শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে কেন্দুরবাগ এলাকায় পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকে ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শাহ আলম কালবেলা জানিয়েছেন, লিকেজ মেরামতের কাজ রোববার (৯ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে। আশা করা হচ্ছে, রাত ৯টা থেকে ১০টার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করলেন স্থানীয়রা

লক্ষ্মীপুরে গ্যাস পাইপলাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

আপলোড সময় : ০৩:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬