০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে: সাবেক প্রধান বিচারপতির ঘোষণা

  • আপলোড সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 11

ইরানের সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমোলি লারিজানি বলেছেন, দেশটি হরমুজ প্রণালি থেকে পিছিয়ে যাবে না এবং যে কোনো মূল্যে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে। তিনি এই মন্তব্যটি রোববার (৯ আগস্ট) বার্তাসংস্থা আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে করেছেন।

বর্তমানে লারিজানি ইরানের ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংস্থাটি সুপিম লিডারের নির্দেশে গঠিত এবং গুরুত্বপূর্ণ বিরোধ নিষ্পত্তি ও পরামর্শক হিসেবে কাজ করে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর তেহরান হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে দেয়, যা এখনও স্বাভাবিক হয়নি।

এদিকে, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় কোনো পথ নেই। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই নিয়ন্ত্রণ নিয়ে কিছু করার চেষ্টা করে, তাহলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে।

আকরামিনিয়া বলেন, ‘বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় নেই; অন্যথায় অতীতে তারা যে ক্ষতির মুখোমুখি হয়েছিল, এবার তার চেয়েও বেশি মূল্য চুকাতে হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

খাদ্য মজুদ ও নিরাপদ খাদ্য সরবরাহে চ্যালেঞ্জের কথা জানালেন খাদ্যমন্ত্রী

ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে: সাবেক প্রধান বিচারপতির ঘোষণা

আপলোড সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬