১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর ঘোষণা, পিছিয়ে পড়াদের অগ্রাধিকার

  • আপলোড সময় : ১১:৩৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 13

সরকার জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করতে যাচ্ছে, যেখানে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জাতীয় সম্মেলনে এ তথ্য জানান।

মাহ্দী আমিন বলেন, প্রাথমিক পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এ উদ্যোগ চালু হবে এবং পরে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ করা হবে। চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের সংযুক্ত করতে অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।

তিনি উল্লেখ করেন, সরকারের লক্ষ্য হলো সমাজের কোনো নাগরিক যেন জাতীয় প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারা থেকে পিছিয়ে না পড়েন। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অর্থনীতি ও সামাজিক সুরক্ষার মূলধারায় যুক্ত করা হবে।

এছাড়া, মাহ্দী আমিন বলেন, সরকারের প্রথম বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব ছিল এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, স্বাস্থ্য খাতে শিগগিরই এক লাখ নতুন পদ সৃষ্টি করা হবে, যার মধ্যে ৮০ হাজার পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২

জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর ঘোষণা, পিছিয়ে পড়াদের অগ্রাধিকার

আপলোড সময় : ১১:৩৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬