বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রবিবার (১৬ আগস্ট) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, কুষ্টিয়ায় গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে জামায়াত-শিবির দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে। তিনি জামায়াতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য গণঅধিকার পরিষদকে ধন্যবাদ জানান।
তিনি দাবি করেন, জামায়াত আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে। অতীতে বিরোধীদলকে মজলুম হিসেবে দেখা হলেও এখন জামায়াত প্রধান বিরোধীদল হয়ে আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণ করেছে।
রাশেদ খান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না। তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ধন্যবাদ জানান, যারা জামায়াতমুখী নেতাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন।
তিনি আরও বলেন, জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের গণতান্ত্রিক সংগ্রামে অবদান বেশি। ইতিহাস বদলানো যায় না বলেও মন্তব্য করেন রাশেদ খান।























