০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাক্ষেত্রে সরকারের অর্জন ও পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

  • আপলোড সময় : ০৮:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 11

শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন অর্জন ও পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম রিয়াদের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ থেকে সরকারের শিক্ষা খাতে নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা সরকারের শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও স্বল্প সময়ে অর্জিত সাফল্যের প্রশংসা করে বিভিন্ন স্লোগান দেন। পরে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মনজুরুল আলম রিয়াদ বলেন, শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর খুব অল্প সময়ের মধ্যে শিক্ষা খাতে যে উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলোকে স্বাগত জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের পক্ষে কাজ করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ আকবর

শিক্ষাক্ষেত্রে সরকারের অর্জন ও পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

আপলোড সময় : ০৮:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬