০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • 8

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি-জিএসসহ সম্পাদকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-১ এর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাকসুর নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে রয়েছে ‘ক্যাম্পাসের নতুন চোর, রাকসু তুই টাকা চোর’ এবং ‘আমার টাকা গেলো কই, রাকসু তুই জবাব দে’ ইত্যাদি।

সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নেতাদের এক বছরের মধ্যে এত টাকা কীভাবে দেওয়া হলো?’ তিনি রাকসুর নেতাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এবং তাদের অপসারণের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে, রাকসুর অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রাকসুর এ বছরের মোট বরাদ্দ প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। এটি মোট বরাদ্দের পরিমাণ, আমরা কত টাকা উত্তোলন করেছি তা নয়।’

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মার্কিন ডলার বর্জনের আহ্বান

রাকসু তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

আপলোড সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬