০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিহারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল

  • আপলোড সময় : ০১:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • 3

বিহারের রাজধানী পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভের ফলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিহার লোকসেবা কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ পর্যায়ের পরীক্ষার্থীসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গান্ধী ময়দান থেকে মিছিল শুরু করেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিলটি ডাকবাংলো মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।

মিছিলকারীদের অনেকের হাতে জাতীয় পতাকা ছিল। ডাকবাংলো মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। পরে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে।

চাকরিপ্রার্থীরা বিহার লোকসেবা কমিশনের ৭০তম পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে একস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।

আন্দোলনকারীদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হতে পারেন। এ কারণে সরকারকে দ্রুত তাদের দাবিগুলো নিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল যাওয়ার পথে পুলিশের বাধা এবং জলকামান ব্যবহারের ঘটনায় পাটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দিনভর উত্তেজনা ছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মার্কিন ডলার বর্জনের আহ্বান

বিহারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল

আপলোড সময় : ০১:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬