০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটকের ‘আদর্শ স্বামী’ আবু বকরের বাস্তব জীবনে বাগদান ভেঙে যাওয়ার ঘটনা

  • আপলোড সময় : ০৪:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 3

পাকিস্তানের ধারাবাহিক নাটক ‘দার-এ-নিজাত’ সম্প্রতি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। নাটকের আবু বকর চরিত্রটি নারী দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে এবং পুরুষদের মধ্যে নিজেকে তার সঙ্গে তুলনা করার প্রবণতা দেখা যাচ্ছে।

নাটকটির লেখক উমেরা আহমেদ এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন সমাজে ‘দয়া, সহমর্মিতা, ক্ষমা করা’ এবং অন্যান্য মৌলিক মানবিক গুণাবলি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তিনি গণমাধ্যমে এসব গুণের চিত্র তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করেন।

আবু বকর চরিত্রে অভিনয় করা শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী বাস্তব জীবনে বাগদান ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা করেছেন। ২০১৯ সালে তিনি চিকিৎসক হালা সোমরুর সঙ্গে বাগদান করেছিলেন, যা পরে ভেঙে যায়। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী মাহিন সিদ্দিকীকে বিয়ে করবেন।

মুনাওয়ার একটি সাক্ষাৎকারে বলেন, তার চরিত্র আবু বকরের কিছু দুর্বলতা রয়েছে, যার মধ্যে অন্যদের খুশি করতে সব সময় চেষ্টা করা অন্যতম। তিনি উল্লেখ করেন, আবু বকরের মধ্যে ‘সেভিয়ার কমপ্লেক্স’ রয়েছে, যা তার মায়ের প্রভাবের ফল।

অভিনেতা আরও জানান, নাটকের কেন্দ্রীয় নারী চরিত্র জারিয়াবের প্রতি আবু বকরের আগ্রহ অনেক আগে থেকেই ছিল। তিনি নাটকে বিভিন্ন ইঙ্গিত দিয়ে দর্শকদের বোঝানোর চেষ্টা করেছেন যে, তার চরিত্রের আবেগ কিভাবে বিকশিত হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইনকিলাব মঞ্চের ১৮ ডিসেম্বর পর্যন্ত হাদী হত্যার বিচার দাবির আলটিমেটাম

নাটকের ‘আদর্শ স্বামী’ আবু বকরের বাস্তব জীবনে বাগদান ভেঙে যাওয়ার ঘটনা

আপলোড সময় : ০৪:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬