০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের হুঁশিয়ারি: ইউক্রেনের অর্থনীতিতে পাল্টা আঘাতের প্রস্তুতি রাশিয়ার

  • আপলোড সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 11

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাম্প্রতিক হামলাকে ‘প্যান্ডোরার বাক্স’ খোলার সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, এর জবাবে রাশিয়া ইউক্রেনের সবচেয়ে ‘সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোতে’ কঠোর আঘাত হানবে। আজ শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

চলতি গ্রীষ্মে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার এবং অনলাইন বিপণন কেন্দ্রের গুদামে ড্রোন হামলা জোরদার করেছে। কিয়েভের দাবি, এসব অবকাঠামো রাশিয়ার সামরিক অর্থায়নের অন্যতম উৎস। এর জবাবে রাশিয়া ইউক্রেনের কৃষি খাত এবং কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির পথ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘কিয়েভ প্রশাসন আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার পথ বেছে নিয়েছে। এতে তারা নিজেরাই প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে।’ তিনি ইউক্রেনের কৃষি রপ্তানি ব্যাহত হলে বিশ্ববাজারে খাদ্য সংকট তৈরি হবে—এমন আশঙ্কা নাকচ করেন।

পুতিন জানান, রাশিয়া বিশ্ববাজারের ঘাটতি পূরণ করতে সক্ষম হবে এবং পণ্য সরবরাহে কিছু চ্যালেঞ্জের মুখে পড়লেও তা দ্রুত সমাধান করা হবে। এর আগে তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির জন্য একটি চুক্তি কার্যকর থাকলেও ২০২৩ সালে তা থেকে সরে আসে রাশিয়া।

সাক্ষাৎকারে শান্তি আলোচনার বিষয়ে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে পুতিন বলেন, বর্তমান ‘মাঠপর্যায়ের বাস্তবতাকে’ মেনে নিয়েই কেবল শান্তি আলোচনা হতে পারে। তিনি ইউক্রেনের পক্ষ থেকে আসা প্রস্তাবগুলোকে ‘অবাস্তব বা অদ্ভুত’ বলে উল্লেখ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত এনসিপির লংমার্চের ঘোষণা নিয়ে রাশেদ খানের মন্তব্য

পুতিনের হুঁশিয়ারি: ইউক্রেনের অর্থনীতিতে পাল্টা আঘাতের প্রস্তুতি রাশিয়ার

আপলোড সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬